ভারতের বদলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের হাতে কচুকাটা হওয়ার ক্ষতে খানিক প্রলেপ দিতে পারল ভারত। এবার নিজেদের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচেই জিতে গেল ধোনির দল। কাল মোহালিতে তৃতীয় ওয়ানডেতে ভারত জিতেছে ৫ উইকেটে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে ভারতের সামনে লক্ষ্য ছিল ২৯৯ রান। ৪ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। অজিঙ্কা রাহানের ৯১ ও গৌতম গম্ভীর ৫৮ ভারতকে নিয়ে যাচ্ছিল জয়ের দিকে। কিন্তু ২৩৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেললে ইংল্যান্ড ম্যাচে ফিরে আসে। এ অবস্থায় ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ধোনি (৩১ বলে ৩৫) ও জাদেজার (২৪ বলে ২৬) ব্যাটিং ৪ বল হাতে থাকতেই এনে দেয় জয়। শেষ ওভারে দুটি চার মেরে খেলা শেষ করেছেন ধোনি।ইংল্যান্ড: ৫০ ওভারে ২৯৮/৪ (কুক ৩, কিসওয়েটার ৩৬, ট্রট ৯৮*, পিটারসেন ৬৪, বোপারা ২৪, প্যাটেল ৭০*; প্রাভিন ১/৫৬, বিনয় ১/৬৪, কোহলি ১/২০, যাদব ০/৭১, অশ্বিন ০/৪৫, জাদেজা ১/৪১)। ভারত: ৪৯.২ ওভারে ৩০০/৫ (প্যাটেল ৩৮, রাহানে ৯১, গম্ভীর ৫৮, কোহলি ৩৫, রায়না ০, ধোনি ৩৫*, জাদেজা ২৬*, অতিরিক্ত ১৭। ফিন ২/৪৪, ব্রেসনান ২/৬২, ডার্নব্যাক ০/৬৯, প্যাটেল ০/৫০, সোয়ান ১/৫৯, বোপারা ০/৮)।