ভারতের বিপক্ষে চাপের মুখে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের শেষমুহুর্তে চাপের মুখে পড়ে গেছে ইংল্যান্ড। ভারতের করা ৫২১ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনের একেবারে শেষপর্যায়ে তিনটি উইকেট হারিয়েছে সফরকারী। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ৪১ রান। ২২ রান করে অপরাজিত আছেন অ্যালিস্টার কুক।এর আগে আজ দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিং করে ২০০ রানের কোটাও পূর্ণ করেছেন চেতেশ্বর পূজারা। ইনিংস ঘোষণার জন্য তাঁর দ্বিশতকটির জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন মহেন্দ্র সিং ধোনি। পূজারা ক্যারিয়ারের প্রথম দ্বিশতকটি পূর্ণ করার পরপরই প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক। শেষপর্যন্ত প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫২১ রান। ২০৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন পূজারা। ৪ উইকেটে ৩২৩ রান নিয়ে আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান যুবরাজ সিং সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৭৪ রানে। ইংল্যান্ডের পক্ষে দারুন বোলিং করে ৫টি উইকেট নিয়েছেন গ্রায়েম সোয়ান।এ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতকাল প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেন বীরেন্দর শেবাগ (১১৭)। সূত্র: ক্রিকইনফো।