ভারতের ব্যাটিং বিপর্যয়, পাকিস্তানের লক্ষ্য ১৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ পাঁচ বছর পর কোন দ্বিপাক্ষিয় সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল স্বাগতিক ভারত। প্রথম ১০ ওভারে উদ্বোধনী জুটিতেই ৭৭ রান যোগ করে ভারতকে শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন গৌতম গম্ভীর ও আজিনকা রেহানে। কিন্তু তারপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৯ উইকেট হারিয়ে ভারতের ইনিংস শেষ হয়েছে ১৩৩ রানে। উমর গুল তিনটি ও সাঈদ আজমল দুইটি উইকেট শিকার করেছেন। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ হাফিজ। কিন্তু দ্রুতই কয়েকটি উইকেট তুলে নিয়ে ভারতের উপরে কোন চাপ তৈরি করার পরিকল্পনা সফল করতে পারেননি পাকিস্তানি বোলাররা। প্রথম ১০ ওভারে উদ্বোধনী জুটিতে ৭৭ রান সংগ্রহ করে ভারতকে শক্ত ভিত্তি গড়ে দিয়েছেন গৌতম গম্ভীর ও আজিনকা রেহানে। ১১তম ওভারে এই জুটি ভেঙ্গে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান শহীদ আফ্রিদি। ৪২ রান করে ফিরে যান রেহানে। দুই ওভার পরে ৪৩ রান করে গম্ভীরও ধরেন সাজঘরের পথ। এরপর অনেকখানি কমে যায় ভারতের রান সংগ্রহের গতি। টি-টোয়েন্টির বিপদজনক ব্যাটসম্যান বিরাট কোহলিও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। তিনি ফিরে যান দলীয় ১০৩ রানের মাথায়। অধিনায়ক ধোনিও আউট হয়েছেন মাত্র ১ রান করে। এরপর একেবারে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। একে একে ফিরে যান যুবরাজ সিং, সুরেশ রায়না, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মা।