ভারতের বড় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রানের বড় ব্যবধানে হারল ভারত। জিততে হলে করতে হতো ৩৫৯ রান, কাল জোহানেসবার্গে ৪১ ওভারে ২১৭ রানেই অলআউট ধোনির দল। স্টেইন ও ম্যাকলারেন নিয়েছেন ৩টি করে উইকেট। বলার মতো রান করেছেন অধিনায়ক ধোনিই (৬৫)। এর আগে দক্ষিণ আফ্রিকার ৩৫৮ রানের ইনিংসে আমলা ও ডি ককের উদ্বোধনী জুটিতেই আসে ১৫২। আমলা ৬৫ রানে ফিরলেও ১২১ বলে ১৩৫ করে ফিরেছেন ম্যান অব দ্য ম্যাচ ডি কক, যাতে ছিল ১৮টি চার ও ৩টি ছয়। এরপর তাণ্ডব চালিয়েছেন ডি ভিলিয়ার্স (৪৭ বলে ৭৭) ও ডুমিনিও (২৯ বলে ৫৯*)। দুজনের ঝড়ে শেষ ১০ ওভারে আসে ১৩৫ রান। ওয়েবসাইট।