ভারতের ভিসা পাচ্ছেন না রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে ভালো পারফরমেন্স দেখিয়ে লিচেস্টারশায়ারকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আব্দুল রাজ্জাক। এবার চ্যাম্পিয়ন্স লিগেও তাঁর অলরাউন্ড পারফরমেন্সের দিকে তাকিয়ে আছে ইংল্যান্ডের এই ক্লাবটি। কিন্তু ভিসা-সংক্রান্ত জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে রাজ্জাকের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা। ভারতীয় হাইকমিশন এখনো পাকিস্তানি এই অলরাউন্ডারকে ভিসা দেয়নি বলে জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র। তাই হয়তো গুরুত্বপূর্ণ কিছু খেলায় মাঠে নামতে পারবেন না তিনি।আব্দুল রাজ্জাকের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা কেন্দ্রীয় চুক্তি আছে লিচেস্টারশায়ারের। এরই মধ্যে এই ভিসা-সমস্যা সমাধানের জন্য পাকিস্তানি সরকারের সহযোগিতা চেয়েছেন রাজ্জাক। রাজ্জাকের ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন, ‘ভারতীয় হাইকমিশন থেকে এখনো ভিসা পাননি রাজ্জাক। আর শুরুর কয়েকটি ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কি না, এটা নিয়ে তিনি খুবই চিন্তিত। ম্যাচগুলো যেকোনো দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।’১৯ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের এই চতুর্থ আসর। ইএসপিএন।