ভারতের মেয়েরাই সাফের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ মহিলা ফুটবলের শিরোপা নিজেদের কাছেই রাখল ভারত। কলম্বোতে কাল তারা ৩-১ গোলে হারিয়েছে নেপালকে। ম্যাচের তিন মিনিটে দীপা অধিকারীর গোলে এগিয়ে যায় নেপাল। কিন্তু সেই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি তারা, পাঁচ মিনিট পর গোলটি শোধ করে দেন ভারতের সুপ্রিয়া রায়। ৬৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বেম বেম দেবী। পরে জয় নিশ্চিত হয় কমলা দেবীর গোলে। এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই।