ভারতের ম্যাচ ‘মিনি ফাইনাল’: অস্ট্রেলিয়া কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদাবাদে বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচটি নিছক কোয়ার্টার ফাইনালের লড়াই নয়, শেষ আটের লড়াইয়ের সীমানা পেরিয়ে এটি ‘মিনি ফাইনাল’। অনেকে এ কথায় আপত্তি তুলতে পারেন। তবে ম্যাচটিকে এভাবেই দেখছেন অস্ট্রেলিয়া কোচ টিম নিলসন।‘হূদযন্ত্র প্রতিনিয়ত উঠানামা করবে, সন্দেহ নেই। আহমেদাবাদে গ্যালারিজুড়ে থাকবে ভারতীয় সমর্থক। এটা সত্যিই উত্তেজনাকর, একই সঙ্গে চ্যালেঞ্জও। তবে এ নিয়ে আমাদের কোনো ভয় নেই। আমরা ভালো করেই জানি, এটা নকআউট পর্বের খেলা’—বলেছেন টিম নিলসন।গ্রুপ পর্বের খেলা শেষ। প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার। তবে ভারতের বিপক্ষে ম্যাচটাকে আলাদা করেই দেখছেন নিলসন, ‘ভারতের ম্যাচটা মিনি ফাইনাল। ফাইনালেই ভারতের সঙ্গে খেললে ভালো হতো।’ ওয়েবসাইট।