প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার দিয়েই সিরিজ শুরু হলো ভারতের। এটা নতুন কিছু নয় তাদের জন্য। গত ১০ বছরে খেলা ১৮টি সিরিজের (বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া) প্রথম টেস্টে ৯ বারই হেরেছে ভারতীয়রা। জিতেছে মাত্র ৪টিতে। আজ ট্রেন্টব্রিজে খেলতে নামার আগে সফরকারীদের জন্য একটাই আশার আলো। এ সময়ে দ্বিতীয় টেস্টে হারের চেয়ে জয়ই বেশি পেয়েছে তারা। ১৭টি ম্যাচের ছয়টিতে জিতলেও হেরেছে মাত্র চারটিতে। ভারতের দ্বিতীয় টেস্টের ছয়টি জয় এসেছে ক্যান্ডি (২০০১), পোর্ট অব স্পেন (২০০২), অ্যাডিলেড (২০০৩), ট্রেন্টব্রিজ (২০০৭), গল (২০০৮) এবং ডারবানে (২০১০)। এর মধ্যে ২০০৮ সালে গলে এবং গত বছর ডারবান টেস্ট জিতেছিল প্রথম টেস্ট হারার পর।