ভারতের সান্ত্বনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডেতে হেরে যাওয়ার প্রতিশোধ কি আর টি-টোয়েন্টিতে নেওয়া যায়? যায় না বোধ হয়। আর তাই জিম্বাবুয়ের বিপক্ষে কাল ভারতের ছয় উইকেটের জয়টা হয়ে থাকল সান্ত্বনার।হারারেতে দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৯ উইকেটে করেছিল ১১১ রান। চামু জিবাবা করেছেন ৪০, আরভিন ৩০। ১২ রানে দুই উইকেট হারিয়ে নড়বড়ে শুরু করা ভারত ওয়ানডেতে এই জিম্বাবুয়ের কাছে দুবার হেরে যাওয়ার কথা মনে করিয়ে দিয়েছিল। কিন্তু রায়না (২৮), কোহলি (২৭*) আর ইউসুফ (৩৭*) ১৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে দিয়েছেন দলকে। সিরিজের শেষ ম্যাচটি আজ। ক্রিকইনফো।