ভারতের সামনে আজ বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ কাবাডিতে ইংল্যান্ডকে ৫২-১৮ পয়েন্টে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক ভারতের। আহমেদাবাদের ট্রান্সস্টাডিয়ায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে খেলা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২।
দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরেছে ভারত। বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান এতেই খুঁজছেন বাড়তি অনুপ্রেরণা, ‘দক্ষিণ কোরিয়ার কাছে ভারতের হারে আমাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আমরাও জয়ের লক্ষ্যেই মাঠে নামব। তবে না জিতলেও অন্তত যেন ৭ পয়েন্টের কম ব্যবধানে হারি সেই চেষ্টা করব। এতে বোনাস পয়েন্ট পাব আমরা।’