ভারতের সামনে বড় রানের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি অজেয় রণক্ষেত্রে ভারত। টেস্ট সিরিজ তো বটেই, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজও কখনো জেতা হয়নি ভারতের। আগের চারটি সিরিজে বলা যায় গো-হারাই হেরেছে। সব মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ২১ ম্যাচ খেলে ভারতের জয় সাকল্যে তিনটি। বিদেশে ভারতের সবচেয়ে বাজে রেকর্ড!বিশ্বকাপ প্রস্তুতির আড়ালে পাঁচ ম্যাচের এই সিরিজটি ভারতের জন্য হতে পারে সেই গ্লানি মুছে ফেলার উপলক্ষও। কাল ডারবানের প্রথম ওয়ানডেটি হতে পারত যেই যাত্রার প্রথম পদক্ষেপ। এই প্রতিবেদন লেখার সময় অবশ্য মোটেও সেই রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না ভারতের কাছ থেকে। টস জিতে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকা বড় স্কোরই করেছে। ৯ উইকেট করেছে ২৮৯ রান।প্রথম ১৫ ওভার পর্যন্ত অবশ্য ম্যাচে দারুণভাবেই ছিল ভারত। ২১ রানের মাথায় অধিনায়ক স্মিথকে হারানোর ধাক্কা যখন আমলার ব্যাটে ভালোমতোই সামলে উঠেছে দক্ষিণ আফ্রিকা, তখনই নিজের পরপর দুই ওভারে ২ উইকেট তুলে নেন মুনাফ প্যাটেল। এরপর ওভারপিছু ৬ করে রান তোলা এবি ডি ভিলিয়ার্স আর জেপি ডুমিনির ১৩১ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোরের পথ চিনিয়ে দিয়েছে।শুরুটা গত বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক আমলাই করেছিলেন। তবে ৩৫ বলে ফিফটি করা আমলাকে তো বটেই, মুনাফ এর আগে ইনগ্রামকেও ফিরিয়ে দিলে ১০ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৮২/৩। সেই ধাক্কা সামলাতে গিয়ে প্রথম দিকে সতর্ক পা ফেলা ডুমিনি-ডি ভিলিয়ার্স পরে পুষিয়ে দিয়েছেন মারকুটে ব্যাটিং করে। ৬৯ বলে ৭৬ করেন ডি ভিলিয়ার্স, ৮৯ বলে ৭৩ করে আউট হয়েছেন ডুমিনি।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২৮৯/৯ (স্মিথ ১১, আমলা ৫০, ডি ভিলিয়ার্স ৭৬, ডুমিনি ৭৩, বোথা ২৩, পারনেল ২১*; মুনাফ ২/৩৬, রোহিত ২/৩০, জহির ২/৪৪, রায়না ১/২১, হরভজন ১/৫৬, নেহরা ১/৬১)। * অসমাপ্ত