ভারতের সামনে শীর্ষে যাওয়ার সুযোগ
২০০৯ সালের সেপ্টেম্বরে অল্প কিছু সময়ের জন্য আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছিল ভারত। কিন্তু এরপর ২০১১ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাতে পৌঁছাতে পারেনি ধোনি-বাহিনী। এবার অনেক দিন পর আবার ভারতের সামনে এসেছে সেই সুযোগ। তবে তার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই জিততে হবে বিশ্বকাপজয়ীদের।আইসিসির বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ে চলছে চরম প্রতিদ্বন্দ্বিতা। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ হারের পরও ১১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা নিজেদের দখলে রেখেছে অস্ট্রেলিয়া। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকার কারণে চার নম্বর অবস্থানে চলে এসেছে ভারত। আর মাঝে ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে সবগুলো ম্যাচ জিতে সিরিজ জিততে পারলেই শীর্ষস্থানটা দখল করতে পারবে ভারত।তবে শ্রীলঙ্কার মাটিতে তাদের হারানোটা মোটেও সহজ হবে না ভারতের জন্য। আর সম্প্রতি বেশ ভালো ফর্মেও আছে লঙ্কানরা। মাত্র কয়েক দিন আগেই তারা টেস্ট ও ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়েছে। আগামীকাল হাম্বানটোটায় শুরু হবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।এই সিরিজটা শেষ হওয়ার পরপরই নতুন ওয়ানডে র্যাঙ্কিং ঘোষণা করবে আইসিসি।— ইএসপিএন