ভারতের ‘অস্ট্রেলিয়া’ বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের মহড়াটা দারুণ হলো মহেন্দ্র সিং ধোনিদের। প্রস্তুতি ম্যাচ, কিন্তু লড়াইটা ১ আর ২ নম্বরে থাকা দলের বলে কথা। উত্তাপটা খুঁজে পাওয়া যাচ্ছিল বিশ্বকাপের মতোই। অসি বোলারদের দাপটে ২১৪ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। তবে চিত্রনাট্যের এখানেই শেষ নয়। ভারতীয় স্পিনারদের ‘বিষে’ নীল হয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় মাত্র ১৭৬ রানে!ভারতের ৩৮ রানের জয়কে ‘অবিশ্বাস্য’ বললেও খুব একটা বিতর্ক উঠার কথা নয়। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ধোনিদের রানটা কোনোভাবেই লড়াইয়ের জন্য যথেষ্ট রসদ মনে করার কারণ ছিল না। ১ উইকেট নিয়ে অসিরা শতরানের ঘর অতিক্রম করার পর ভারতের বড় হারই যেন ভেসে উঠেছিল। কিন্তু পীযূষ চাওলা, হরভজন সিংরা এলোমেলো করে দিয়েছেন সব সমীকরণ।টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ওয়াটসন, পেইন ও পন্টিং মিলে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন ১২৭ রান। এর পরও অস্ট্রেলিয়া ৩৭.৫ ওভারে মাত্র ১৭৬ রানে অলআউট হওয়াটা আরেক বিস্ময়। তবে ভারতীয় স্পিনাররা যেভাবে অসিদের চেপে ধরেছিলেন, অস্ট্রেলিয়ার এভাবে ভেঙে পড়াই ছিল বাস্তবতা।শেবাগের ৫৪ রান ছাড়া ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে পারেননি। কিন্তু অসিদের বিধ্বস্ত করে বোলাররা যেন প্রমাণ করে দিতে চাইলেন, ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম দাবিদার ভারতই। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২১৪/১০ (৪৪.৩ ওভার)লি ৩/৩৫, হাসি ২/২৫, হেস্টিংস ২/২৪শেবাগ ৫৪, পাঠান ৩২, অশ্বিন ২৫*অস্ট্রেলিয়া: ১৭৬/১০ (৩৭.৫ ওভার)পন্টিং ৫৭, পেইন ৩৭, ওয়াটসন ৩৩চাওলা ৪/৩১, হরভজন ৩/১৫