
২৫০
টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি আসরে আড়াই শর বেশি রান করা প্রথম ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি। ২০১৪ সালে ৩১৯ ও এবার ২৭৩ রান।
১৬
কোহলিই এখন টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক। ১৬তম ফিফটি করে কোহলি পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকে।
১৯
কাল ১৯টি ডাবল নিয়েছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তৃতীয় সর্বোচ্চ। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ও এ বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২১টি ডাবল নিয়েছে ভারত।
৩
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো কোনো দলের প্রথম তিন ব্যাটসম্যানই ৪০ পেরোলেন।
১৯২/২
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এমএস ধোনির দল সর্বোচ্চ ২১৮ রান করেছিল ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডারবানে।
১৮৯.৩৬
কাল কোহলির স্ট্রাইক রেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটা তাঁর দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসও।