ভারত-পাকিস্তান লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কপিল দেব
কপিল দেব

কপিলের সেরা পাঁচ
নিজে খেলেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে তাঁর উত্তরসূরিদের অনেক লড়াই দেখেছেন। প্রথম আলোয় লেখা কলামে ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেব বেছে নিলেন তাঁর সেরা পাঁচ ভারত–পাকিস্তান ওয়ানডে ম্যাচ

*মেলবোর্ন, ১৯৮৫; বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওই টুর্নামেন্টে আমরা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হরিয়েছিলাম। শিবরামাকৃষ্ণনের স্পেলটা সব সময় উজ্জ্বল হয়ে থাকবে।
*শারজা, ১৯৮৫; রথম্যানস কাপ। আমরা ১২৫ রানে অলআউট হয়ে গিয়েছিলাম, কিন্তু পাকিস্তানকে অলআউট করে দিই ৮৭ রানে। সুনীল গাভাস্কার ৪টি ক্যাচ নিয়েছিলেন ওই ম্যাচে।
*শারজা, ১৯৮৬; অস্ট্রেলেশিয়া কাপ ফাইনাল। শেষ বলে জাভেদ মিয়াঁদাদের ছক্কায় ভাঙল ভারতের হৃদয়। কী অসাধারণ ম্যাচ!
*বেঙ্গালুরু, ১৯৯৬; বিশ্বকাপ। ভারতের দুর্দান্ত জয়। অজয় জাদেজার ২৫ বলে ৪৫ রানের ইনিংসটা ভোলা যাবে না। আমির সোহেলকে আউট করে ম্যাচের রং বদলে দিয়েছিল ভেঙ্কটেশ প্রসাদ।
*সেঞ্চুরিয়ন, ২০০৩; বিশ্বকাপ। ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছিল পাকিস্তান। কিন্তু টেন্ডুলকারের ৭৫ বলে ৯৮ ভারতের জয়টা সহজ করে দিল।