ভারত-পাকিস্তানের ছয় সিরিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুরোচ্ছে ভারত-পাকিস্তান সিরিজ দেখার অপেক্ষা। একটি–দুটি নয়, ২০১৫ থেকে ২০২৩—এই আট বছরে ছয় ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বীরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কাল জানিয়েছে, সিরিজ আয়োজনে দুই পক্ষ চুক্তিও স্বাক্ষর করেছে। ছয় সিরিজের চারটিই হওয়ার কথা পাকিস্তানে। এই সময়ে ১৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলবে দল দুটি। যদিও বিসিসিআই এখনো নিশ্চিত করেনি খবরটা। এএফপি।