ভারোত্তোলনে দুটি রুপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক সময়ে দেশের বাইরে ভারোত্তোলনের বেশ কিছু প্রতিযোগিতায় পদক জিতেছে বাংলাদেশ। উজবেকিস্তানে প্রথম আফ্রো-এশিয়ান ভারোত্তোলনেও পদক এল। ৭৫ কেজিতে মাবিয়া আক্তার (সীমান্ত) ও ৬২ কেজিতে শিমুল কান্তি সিনহা গত পরশু দুটি রুপা জিতেছেন। ১৭ নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয়েছে গতকাল।