ভারোত্তোলনে ব্রোঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিতই পদক আনছে বাংলাদেশের ভারোত্তোলকেরা। সেই ধারাবাহিকতায় এবার তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে দুটি ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর দুই ভারোত্তোলক মাইনুল ইসলাম ও রোকেয়া সুলতানা সাথী। মাইনুল ৮৫ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন, সাথী জিতেছেন ৬৯ কেজিতে। গত ১০ মার্চ আনতালিয়ায় শুরু হয়েছে এই প্রতিযোগিতা।