ভারোত্তোলকদের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা নেওয়ার প্রক্রিয়া চলছিল মাস দুয়েক আগে থেকেই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) স্পনসরের জন্য আবেদন জানিয়ে চিঠিও দিয়েছিল ভারোত্তোলন ফেডারেশন। কিন্তু কোনো স্পনসর না পাওয়ায় শেষ পর্যন্ত আফ্রো-এশিয়া কাপ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের হয়তো যাওয়াই হচ্ছে না। ১৫-২০ ডিসেম্বর মিসরে হবে এই প্রতিযোগিতা।
বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জেতাটা বলতে গেলে অভ্যাসেই পরিণত করে ফেলেছেন বাংলাদেশের ভারোত্তোলকেরা। তাই মিসরের প্রতিযোগিতায় অংশগ্রহণ অনিশ্চিত বলে তাঁরা হতাশ। গত বছর এই টুর্নামেন্টে রুপাজয়ী মাবিয়া আক্তার বললেন, ‘এসএ গেমসের আগে একটা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পারলে আমাদের অনেক উপকার হতো। যেতে পারব না শুনে খুবই খারাপ লাগছে।’