ভারোত্তোলন দল নেপাল যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি মাসেই ‘টার্গেট ট্রায়াল’-এর মাধ্যমে ভারোত্তোলকদের মাসিক বৃত্তি দেয় ভারোত্তোলন ফেডারেশন। তবে কালকের এই ট্রায়ালটা পেল বাড়তি গুরুত্ব। কারণ, এখান থেকেই বাছাই করা হয়েছে প্রথম দক্ষিণ এশীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের দল। ট্রায়াল শেষে ছেলেদের দলে সুযোগ পেয়েছেন হামিদুল ইসলাম, মিজানুর রহমান, মিথুন সিংহ, মনোরঞ্জন রায়, আজিজুর রহমান, আবদুল্লাহ আল মুমিন, ফরহাদ আলী ও বিদ্যুৎ রায়। মেয়েদের বিভাগে মোল্লা সাবিরা সুলতানা, ফাহিমা আক্তার, শাহরিয়া সুলতানা, জেসমিন আক্তার ও ফুলপতি চাকমা। ২৩-২৪ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে প্রতিযোগিতা। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২১ মার্চ।