ভারোত্তোলনকে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দো-বাংলা গেমসে ভারোত্তোলনকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অনড় বিওএ। যে কারণে তারা ভারোত্তোলন ফেডারেশনের আবেদন কাল নাকচ করে দিয়েছে। ভারোত্তোলন ফেডারেশন বিওএকে চিঠি দিয়েছিল কয়েক দিন আগে। সেটির নেতিবাচক জবাব পাওয়ার পর ভারোত্তোলন ফেডারেশন জানিয়েছে, বিষয়টা নিয়ে তারা ক্রীড়া মন্ত্রণালয়ে যাবে।