ভারোত্তোলনে দুই রুপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠানরত কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে দুটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ৪৪ কেজি ওজন শ্রেণীতে জোহুরা আক্তার রেশমা রুপা জিতেছেন যুব বিভাগে। জুনিয়রদের বিভাগের ৫৮ কেজিতে ক্লিন অ্যান্ড জার্কে রুপা ও স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ব্রোঞ্জ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। এর আগে ২০১১ সালে থাইল্যান্ডে এশিয়ান ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন রেশমা, একই প্রতিযোগিতায় গত বছর নেপালে ব্রোঞ্জ জেতেন সীমান্ত।