ভারোত্তোলনে দুই সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দক্ষিণ এশীয় ভারোত্তোলনে দুটি সোনা জিতেছে বাংলাদেশ। কাল কাঠমান্ডুতে ৪৮ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন মোল্লা সাবিরা সুলতানা, ৭৫ কেজিতে শাহরিয়া সুলতানা (সূচি)। ৬৮ কেজিতে রুপা জিতেছেন ফাহিমা আক্তার (ময়না)। দুই দিনের প্রতিযোগিতা শেষে আজ দেশে ফিরবে ভারোত্তোলক দল।