ভারোত্তোলনে শেষ 'মহিউদ্দিন-যুগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৮৫ সালের পর থেকে ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। অবশেষে ভারোত্তোলনে মহিউদ্দিন আহমেদ যুগের অবসান ঘটতে যাচ্ছে। সরকার বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন একটি অ্যাডহক কমিটি করেছে। এই কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলামকে। ২৪ সদস্যের অ্যাডহক কমিটি করে পরশু একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ কমিটির সভাপতি আছেন বর্তমান সভাপতি মনজুর কাদের কোরাইশি।