ভারোত্তোলনের সভাপতি বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরে ভারোত্তোলন ফেডারেশনে চলছে অচলাবস্থা। এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তারসহ কয়েকজন ভারোত্তোলক অভিযোগ করে আসছিলেন, তাঁরা ফেডারেশনের বৈরী আচরণের শিকার হচ্ছেন। অবশেষে ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। সাবেক সাংসদ মনজুর কাদের কোরাইশিকে সরিয়ে নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস কাল বিষয়টি নিশ্চিত করেছেন।