ভার্ডি চিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর আগেও খেলতেন আধা পেশাদার লিগে। সেখান থেকে জেমি ভার্ডি এখন প্রিমিয়ার লিগের সবচেয়ে উজ্জ্বল তারা। এই জাদুর রহস্য কী? লেস্টার সিটি সমর্থকেরা একটা চিপস খেয়ে সেই জাদুর একটু স্বাদ পেতে পারেন। ভার্ডির নামে যে বাজারে এক রকম চিপসই বেরিয়েছে! আগামীকাল চেলসির সঙ্গে লেস্টারের ম্যাচেই সেই চিপস পাওয়া যাবে গ্যালারিতে। মোড়কে আবার এই ২৬ বছর বয়সী স্ট্রাইকারের ছবি বড় করে ছাপানো। কিন্তু হঠাৎ করে এই চিপস কেন? দুই সপ্তাহ আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড গড়েছেন। সেই উপলক্ষেই এই চিপস। আর এটি পাওয়া যাবে শুধু মাঠেই। ওই দিনের টিকিটের জন্য তাহলে তো হাহাকারই শুরু হয়ে যাওয়ার কথা। ইনডিপেনডেন্ট।