প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াদ মাহরেজের থ্রু ধরে বোল্টের গতিতে দৌড়ে জেমি ভার্ডির গোল—গত মৌসুমে প্রিমিয়ার লিগের খুব পরিচিত দৃশ্য। কীভাবে এত জোরে দৌড়ান ভার্ডি, এত গোলের রহস্যই বা কী? সেটি জানা গেল সম্প্রতি প্রকাশিত তাঁর আত্মজীবনীতে। ম্যাচের আগে ইংলিশ স্ট্রাইকার কী খান জানেন? তিনটি এনার্জি ড্রিংক ও দুটি এসপ্রেসো কফি। খাওয়ার নিয়মও আছে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটি রেড বুল ড্রিংক, নাশতার পর আরেকটি। ম্যাচের দেড় ঘণ্টা আগে ড্রেসিংরুমে গিয়ে দুটি এসপ্রেসো ও আরেকটি রেড বুল নেন। ম্যাচের আগের দিনও পান করেন আধা গ্লাস রেড ওয়াইন। গত মৌসুমে সান্ডারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগের দিন রেড ওয়াইন খেয়ে গোল পেয়েছিলেন, এরপর থেকেই রয়ে গেছে সংস্কারটা। ফক্স স্পোর্টস।