ভার্ডির 'বিপদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমি ভার্ডি
জেমি ভার্ডি

ভালো ‘বিপদেই’ পড়লেন জেমি ভার্ডি। লেস্টার সিটির হয়ে রূপকথার এক শিরোপা জিতেছেন বেশি দিন হয়নি। এর পরপরই বলেছিলেন, এই ক্লাবে তিনি দারুণ সুখী। লেস্টারের হয়ে চ্যাম্পিয়নস লিগও খেলতে চান। আর এখন শোনা যাচ্ছে, পরের মৌসুমে আর্সেনালে নাম লেখাতে যাচ্ছেন। লেস্টার সমর্থকদের মাথা কি ঠিক থাকে? ভার্ডি তো ভার্ডি, তাঁর নবপরিণীতা রেবেকাকেও টুইটারে রীতিমতো আক্রমণ করা শুরু করে দিল। রেবেকা যতই বলেন, এ সিদ্ধান্তের ওপর তাঁর হাত নেই, কে শোনে কার কথা। এমনকি ইংল্যান্ড ও লেস্টার কিংবদন্তি গ্যারি লিনেকার পর্যন্ত টুইট করেছেন, ‘চ্যাম্পিয়নদের সঙ্গে থাক। কেন খামোখা চারের লড়াইয়ে থাকা একটা ক্লাবে যাচ্ছ?’ সুযোগে আর্সেনালকেও একটা খোঁচা দিয়ে দিলেন লিনেকার। কিন্তু ভার্ডি কি এত কিছু শুনবেন? গোলডটকম।