ভার্ডির 'ভার্ডি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথা লিখেছে লেস্টার সিটি। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ‘ফক্স’রা। তবে লেস্টারের চেয়েও অবিশ্বাস্য জেমি ভার্ডির উত্থানের গল্প। এমন গল্প হাতছাড়া করলেন না হলিউডের লোকজন। বড় পর্দায় লেস্টারের এই অবিশ্বাস্য যাত্রার গল্প দেখানোর ব্যবস্থা হচ্ছে। কীভাবে একজন কারখানার কর্মী থেকে চার বছরের মধ্যে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন, সে গল্প দেখানো হবে চলচ্চিত্রে। এর মাঝে চিত্রনাট্য লেখার কাজ পেয়েছেন অস্কার মনোনয়ন পাওয়া লেখকেরা। কিন্তু মূল চরিত্র ভার্ডির জন্য অভিনেতার খোঁজ চলছে এখনো। নিজের চরিত্রের জন্য ভার্ডি অবশ্য নিজেই পছন্দ করে রেখেছেন একজনকে, অভিনেতা ও কমেডি শো সঞ্চালক জেমস করডেন। ভার্ডির ধারণা, নিজের রসবোধ দিয়ে চরিত্রটা ভালো ফোটাতে পারবেন করডেন। সমস্যা একটাই, চরিত্রটা বিশ্বাস্যযোগ্য করতে হলে অনেক কাঠখড় (পড়ুন চর্বি) পোড়াতে হবে করডেনকে! গোল।