ভালদেসের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক ফুটবলারেরই স্বপ্ন— বার্সেলোনার হয়ে খেলা। যাঁরা খেলছেন, তাঁদের অনেকেই আবার স্বপ্ন দেখেন বার্সেলোনায় খেলেই ক্যারিয়ারের ইতি টানার। কিন্তু দলটির স্প্যানিশ গোলরক্ষক ভিক্টর ভালদেসের চিন্তাটা আলাদা। বার্সার সঙ্গে তাঁর বর্তমান চুক্তি শেষ হলে আর তা নবায়ন করবেন না ভালদেস। ২০০২ সালে ন্যু ক্যাম্পে যোগ দেওয়া এই ফুটবলারের চুক্তির মেয়াদ শেষ আগামী বছর। ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন লিগের স্বাদ নেওয়ার ইচ্ছা থেকেই বার্সেলোনার সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত ভালদেসের। ওয়েবসাইট।