ভালো করেননি সাদিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউনিখে ৫০তম বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারেননি সাদিয়া সুলতানা। ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে নিজের সেরা স্কোরের ধারেকাছেও যেতে পারেননি। গত এসএ গেমসে ৪০০তে ৩৯৬ করে ব্যক্তিগত রুপা জিতেছিলেন। এরপর কমনওয়েলথ শ্যুটিংয়ের স্কোর ৩৯৪। কিন্তু বিশ্ব শ্যুটিংয়ে সাদিয়ার স্কোর মাত্র ৩৮৭। ১২৪ জনের মধ্যে অবস্থান ৭৯তম।