ভালো দলই গড়ল মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদের এখন কোনো নির্বাচিত কমিটি নেই। ঘরোয়া ফুটবলে ফুটবল দল গড়াটা তাই ছিল অনিশ্চয়তার বৃত্তে। শেষ পর্যন্ত শুধু দল গড়াই নয়, নতুন মৌসুমের জন্য সমীহ জাগানো দলই গড়েছে মুক্তিযোদ্ধা।
অভিজ্ঞ গোলরক্ষক আমিনুল এই দলের সবচেয়ে উজ্জ্বল মুখ। বিজেএমসি থেকে এবার ফিরলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় কাটানো পুরোনো ঠিকানায়। মুক্তিযোদ্ধায় নাম লিখিয়েছেন প্রথম সারির পরিচিত কয়েকজনও—আবাহনীর স্ট্রাইকার এনামুল, ডিফেন্ডার সিরাজী, মিডফিল্ডার চৌমিন রাখাইন, মোহামেডানের মিডফিল্ডার মারুফ ও জিতু, শেখ রাসেলের উত্তম বণিক।
মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম (মানিক) কাল খেলোয়াড়দের নিয়ে বাফুফে ভবনে নিবন্ধন করতে এসে বললেন, ‘খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে পারলে আমি তো বলব, এই দল চ্যাম্পিয়নশিপ লড়াই দেবে।’
এই মিশনে মুক্তিযোদ্ধার সঙ্গী নাইজেরিয়ান দুই সহোদর ফুটবলার—এলিটা কিংসলে ও এলিটা বেঞ্জামিন। ফরোয়ার্ড কিংসলে এসেছেন বিজেএমসি থেকে। ডিফেন্ডার বেঞ্জামিন গত মৌসুমে মুক্তিযোদ্ধাতেই ছিলেন।