ভালো ব্যাট করলে সিরিজ জিতবে ভারত: সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে এসে শুরুটা দারুণ হয়েছে অস্ট্রেলিয়ার মোহালিতে চলতি ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৫০৫ রানের বিশাল ইনিংস গড়েছেন সফরকারীরা। বল হাতে মাত্র ১৪৩ রানেই অসি বোলাররা তুলে নিয়েছে প্রেসিডেন্ট একাদশের ছয় উইকেট। তবে অস্ট্রেলিয়ার এ সাফল্যেও চিন্তিত নন সৌরভ গাঙ্গুলী। ভালো ব্যাট করলে ভারতীয় দল সিরিজ জিতবে বলে মন্তব্য করেছেন তারকা এই ব্যাটসম্যান।দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে ১ অক্টোবর। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে দুমড়ে-মুচড়ে দিতে একঝাঁক পেসার নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। তুলনা করলে স্বাগতিকদের বোলিং সফরকারীদের চেয়ে স্পষ্টতই দুর্বল। তবে সৌরভ গাঙ্গুলী আস্থা রাখছেন ভারতের স্পিনারদের ওপর, ‘বেঙ্গালুরুতে শুরুর দিকে স্পিনাররা খুব বেশি সুবিধা না-ও পেতে পারেন, তবে মোহালির পিচ আমাদের স্পিনারদের জন্য দারুণ হবে।’বোলিং নয়, ব্যাটিংই ভারতের মূল শক্তি জানিয়ে সৌরভ বলেন, পরবর্তী প্রজন্মের ভারতের ব্যাটিং লাইনআপকে নেতৃত্ব দেবে সুরেশ রায়না ও চেতেশ্বর পূজারা। মিডল অর্ডারে যুবরাজ সিং ও মুরালি বিজয় অসাধারণ প্রতিভাধর। ভালো ব্যাট করলে সিরিজ জিতবে ভারত।—ক্রিকইনফো