ভালো শুরুর পর সেই উইন্ডিজই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালও পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করছে ভারত। ৮ রানে শিখর ধাওয়ানকে হারালেও এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ১০০ করেছে সফরকারীরা। উইকেট ওই একটিই। বিরাট কোহলি ৫০ ও পার্থিব প্যাটেল ৪২ রানে ব্যাট করছিলেন।এর আগে প্রথম ওয়ানডের ব্যর্থতা ভুলে ভালোই শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। একসময় তাদের স্কোর ছিল ২ উইকেটে ১৭৫। তাদের সাম্প্রতিক ধারাবাহিক ব্যর্থতার কারণে মনে হচ্ছিল না, ব্যাটিং করা দলটার নাম ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্রুতই নিজেদের ‘চেনাল’ ড্যারেন স্যামির দল। ২২ রানের ব্যবধানে তারা হারিয়ে ফেলল ৫ উইকেট। তবে মাঝখানের এই ধাক্কা সামলে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪০ করেছে তারা। সিমন্স ৮৪ বলে ৫৩ আর রামনরেশ সারওয়ান ৯০ বলে ৫৬ করেন। অমিত মিশ্র ৪টি, মুনাফ প্যাটেল ৩টি আর ইউসুফ পাঠান নিয়েছেন দুটি উইকেট। ওয়েবসাইট।