ভালোই করছেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে একটা ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। গ্ল্যামরগনের বিপক্ষে ম্যাচে আবার নিজেকে মোটামুটি ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছিলেন ৪৭ রান। দ্বিতীয় ইনিংসেও বোলিংয়ে ভালো করছেন বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক।‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু’-এর খেলায় গ্ল্যামরগনের মাঠেই স্বাগতিকদের সঙ্গে চার দিনের ম্যাচ খেলছে সাকিবের দল উস্টারশায়ার। ৬ উইকেটে ২৮১ রান নিয়ে কাল তৃতীয় দিন শুরু করেছিল উস্টার। গ্ল্যামরগনের প্রথম ইনিংসের চেয়ে ১৯ রান পেছনে থেকে ৩৫০ রানে অলআউট হয় তারা।কালকের খেলা শেষ হওয়ার সময় পর্যন্ত ৬ উইকেটে ৩৫৫ রান তুলেছে গ্ল্যামরগন। এর মধ্যে ম্যাট ম্যাসন নিয়েছেন ৩ উইকেট এবং ২৮ ওভার বল করে ১২৯ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব। ওয়েবসাইট।