ভালোই করলেন মাহফুজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইয়ে অনুষ্ঠানরত বিশ্ব শট কোর্স সাঁতারে বাংলাদেশের মাহফুজা খাতুন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৬০ জনে ৪৭তম হয়েছেন। হিটে আটজনে ষষ্ঠ। টাইমিং ৩৫.৩২ সেকেন্ড। ৩৫.৪৩ সেকেন্ড নিয়ে গত এসএ গেমসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন মাহফুজা। বাংলাদেশ সাঁতার ফেডারেশন জানিয়েছে, পরশু দুবাইয়ের হামদান বিন মোহাম্মদ বিন রশিদ ক্রীড়া কমপ্লেক্সে মাহফুজা ক্যারিয়ার-সেরা টাইমিং করেছেন। বিশ্ব শট কোর্স সাঁতার হয় ২৫ মিটার পুলে, মাহফুজার আগের টাইমিং ৫০ মিটার পুলে। দুটি দুই ভিন্ন দুরত্বের পুলে তাঁর সেরা টাইমিং। প্রস্তুতি ভালো না হলেও এই টাইমিংয়ে খুব খুশি মাহফুজা। আজ তিনি অংশ নেবেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে।