ভালোই শুরু করলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে সিদ্দিকুর রহমানের সেরা পারফরম্যান্স ছিল কুইন্স কাপে। থাইল্যান্ডের সান্তিবুরি সামুই কান্ট্রি ক্লাবে রানারআপ হয়েছিলেন বাংলাদেশি গলফার। বছর ঘুরে আবার সেই কুইন্স কাপ, সিদ্দিকুরও যেন সেই সিদ্দিকুর। কাল শুরু হওয়া এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের প্রথম দিনটা চতুর্থ স্থানে থেকে শেষ করেছেন। খেলেছেন পারের চেয়ে ৫ শট কম। তাঁর ওপরে থাকা তিন গলফারই খেলেছেন পারের চেয়ে ৬ শট কম। যৌথভাবে শীর্ষে থাকা এই ত্রয়ী হলেন জাপানের দাইসুকে কাতাওকা, যুক্তরাষ্ট্রের ড্যানি চিয়া ও ফিনল্যান্ডের ইয়াকো মাকিটালো। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।