ভালোবাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাইরেরটাই সব নয়। ভেতরে ভেতরে রবার্তো মানচিনি ও মারিও বালোতেল্লির মধ্যে গভীর ভালোবাসা। অনুশীলনে মানচিনি বালোতেল্লির গলা চেপে ধরার সেই ছবিটা টাটকা থাকতেই মানচিনি বলে গেছেন, তাঁদের মধ্যে সমস্যা নেই। এরপর বালোতেল্লি সিটি ছেড়ে চলে গেলেন মিলানে। আর ওখান থেকেই সাবেক গুরুকে ভালোবাসার প্রমাণ দিলেন। আগামী গ্রীষ্মে সিটির কোচ হচ্ছেন মালাগার ম্যানুয়েল পেলেগ্রিনি, এমন গুঞ্জন চারদিকে। কিন্তু বালোতেল্লি বলছেন, ‘সিটির জন্য মানচিনির চেয়ে ভালো কেউ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, খেলোয়াড়েরা তাঁকে ভালোবাসে। তিনি খেলোয়াড়দের বন্ধুও।’ ওয়েবসাইট।