ভালোবাসার টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো জামা পরা, কালো টুপিতে মুখটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। ঠিক ছদ্মবেশ না নিলেও জর্ডান হেন্ডারসনকে চেনা দায়। তবে আলোকচিত্রীর লেন্সে শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো। টিভি দর্শকেরা আবিষ্কার করলেন, লিভারপুল মিডফিল্ডার ওয়েম্বলিতে গিয়েছেন ম্যানচেস্টার সিটি-সান্ডারল্যান্ডের লিগ কাপের ফাইনাল দেখতে। তাও আবার বসেছেন সান্ডারল্যান্ড সমর্থকদের সঙ্গে! কিন্তু এই ম্যাচ দেখতে গেলেন কেন? তার চেয়েও বড় কৌতূহল, ওখানেই বসলেন কেন? উত্তর সহজ—এখন লিভারপুলে খেলেন বটে, কিন্তু তার আগে হেন্ডারসন শৈশব থেকেই খেলতেন সান্ডারল্যান্ডে। ভালোবাসার টান কি আর সহজে এড়ানো যায়! ওয়েবসাইট।