ভালোবাসি, মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা মানে অস্তিত্ব, মা মানে আশ্রয়, মা মানে মমতা। যদিও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের কোনো দিনক্ষণ লাগে না। তবুও সেই ভালোবাসা প্রকাশের আছে একটি বিশেষ দিন—মা দিবস। কাল সেই মা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় মানুষটিকে নিয়ে নানাজনের অসাধারণ সব ছবি আর গল্পে। ব্যতিক্রম নন খেলোয়াড়েরাও। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শচীন টেন্ডুলকার, মাইকেল ক্লার্ক ও সানিয়া মির্জা—কেউ দিয়েছেন মায়ের সঙ্গে একেবারে ছোটবেলার ছবি, কেউ বড়বেলার। কিন্তু সব ছবির গল্প একটাই ‘তোমাকে ভালোবাসি, মা।’