ভালোভাবেই ফিরলেন ইউসুফ
বহু নাটকের পর আবার টেস্ট ক্রিকেটের আঙ্গিনায় ফিরেই দলে নিজের অপরিহার্যতা প্রমাণ করলেন মোহাম্মদ ইউসুফ। ৭৬ রানে ৩ উইকেট পতনের পর শক্ত হাতে দলের হাল ধরেছেন। গ্রায়েম সোয়ানের ১০০তম উইকেট শিকারে পরিণত হওয়ার আগে করেছেন ৫৬ রান।১ উইকেটে ৪৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই ইয়াসির হামিদকে ফিরিয়ে দেন স্টিভেন ফিন। অভিষেক টেস্টে আগের দিন বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও চমক দেখাচ্ছিলেন ওয়াহাব রিয়াজ। কিন্তু ২৭ রান করে গ্রায়েম সোয়ানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।পঞ্চম উইকেট জুটিতে আজহার আলিকে সঙ্গে নিয়ে ৬৯ রান যোগ করেন মোহাম্মদ ইউসুফ। ৫৬ রান করে ইউসুফ বিদায় নেওয়ার পর ৬ষ্ঠ উইকেট জুটিতে উমর আকমলকে সঙ্গে নিয়ে ৫৭ রান যোগ করেন আজহার আলী। ৩৮ রান করে দুর্ভাগ্যবশত রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন উমর। আজহার আলী শেষপর্যন্ত একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু জুটি গড়ার মতো সঙ্গী পান নি। স্টুয়ার্ট ব্রড ও অ্যান্ডারসন পরপর দুই ওভারে মোহাম্মদ আমির ও সাইদ আজমলের উইকেট তুলে নিলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৭০। তবুও হার মানেন নি আজহার আলী। শেষ ব্যাটসম্যান মোহম্মদ আসিফের সঙ্গে জুটি বেঁধে যোগ করেছেন ৩৮ রান। সম্ভবনা ছিল ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা পূর্ণ করার। কিন্তু অপরপ্রান্তে আসিফকে আউট করে তাঁর সেই আশাটা ধুলোয় মিশিয়ে দেন সোয়ান। ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আজহার। পাকিস্তানের ইনিংস শেষ হয় ৩০৮ রানে। গ্রায়েম সোয়ান নিয়েছেন ৪ উইকেট।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক স্ট্রাউসের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ৩ ওভার ব্যাট করে ৬ রান সংগ্রহ করে দিন শেষ করেছে ইংল্যান্ড। ওয়েবসাইট