ভাষা-সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক l ‘আপনাদের প্রস্তুতি কেমন? এই টুর্নামেন্টে লক্ষ্যই বা কী?’ কোনো টুর্নামেন্ট শুরুর আগে এই প্রশ্নগুলো অবধারিতভাবে আসেই। কাল বাফুফে ভবনে সাংবাদ সম্মেলনেও এল। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল সামনে রেখে আসা প্রশ্নগুলোর সামনে মোটামুটি উতরে গেলেন আরব আমিরাত, ইরান ও কিরগিজস্তানের কোচ-অধিনায়ক। কিন্তু বেশ অসহায় লাগল চীনা তাইপে ও সিঙ্গাপুরের কোচ-অধিনায়ককে। বাংলাদেশসহ ছয় দলের সংবাদ সম্মেলনের এই দুই দলের পালা এল যখন, সাংবাদিকদের রীতিমতো গলদঘর্ম অবস্থা। কোনো কিছুই বোঝানো যাচ্ছিল না। প্রশ্ন শুনে মঞ্চে বসা কোচ, অধিনায়ক ফ্যাল ফ্যাল করে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকেন। শেষে ম্যানেজার, ‘ইয়েস’, ‘নো’, ‘ভেরি গুড’জাতীয় শব্দ দিয়ে মনের ভাবটা প্রকাশ করলেন। যা ছিল সবার কাছে বেশ উপভোগ্য।