প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসলেই ভাষার দুর্বলতা, নাকি এখন বিপাকে পড়ে সুর বদলাচ্ছেন ইয়েলেনা ইসিনবায়েভা? জানার উপায় নেই। তবে পোল ভল্টের রানি জানালেন, ইংরেজিতে দুর্বল বলেই মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে পারেননি তিনি। তাঁর অবস্থান সমকামীদের বিরুদ্ধে নয়, বরং সমকামী বলে যাতে কেউ বৈষম্যের শিকার না হয় সেটাই বোঝাতে চেয়েছিলেন। বোঝাতে যে পারেননি সেটা তো দেখাই যাচ্ছে। রাশিয়ার সমকামিতা প্রচারবিরোধী আইনের পক্ষে যাওয়া তাঁর আগের বক্তব্য নিয়ে তোলপাড় অ্যাথলেটিকস-বিশ্বে। এতটাই যে, ব্রিটিশ হেপটাথলার লুসি হ্যাজেল তো বলেই বসেছেন, এমন মন্তব্যের পর ইসিনবায়েভাকে যুব অলিম্পিকের দূত বানানোর সিদ্ধান্ত বিবেচনা করা উচিত। ওয়েবসাইট।