ভাষাশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনে তাঁর নাড়ি পোঁতা। এত দিন স্বদেশি ক্লাবেরই কোচ ছিলেন। পেপ গার্দিওলাকে এবার পাড়ি জমাতে হচ্ছে বিদেশ-বিভুঁইয়ে। সামনের মৌসুম থেকেই দায়িত্ব নিচ্ছেন ইউরোপ-সেরা বায়ার্ন মিউনিখের। নতুন দেশ, নতুন সংস্কৃতি, ভাষাটাও নতুন। এ জন্যই স্প্যানিশ এই কোচ কোমর বেঁধে জার্মান শিখতে নেমে পড়েছেন। জার্মান ভাষাটা শিখছেন নিউইয়র্কে, অনেক দূর এগিয়েও গেছেন। তাঁর ভাই পেরে জানিয়েছেন গার্দিওলা নাকি প্রথম সংবাদ সম্মেলনে জার্মান বলে সবাইকে চমকে দিতে চান। আর গার্দিওলা যেটা ঠিক করেন, সেটা করেই ছাড়েন। সে জন্যই গৃহশিক্ষকের অধীনে চলছে গার্দিওলার জার্মান-শিক্ষা। সাবেক বার্সা কোচ অধ্যবসায়ী বটে! এএফপি।