ভাষাশিক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও ডি জেনিরোতে নেমেই পর্যটকেরা পড়ল বিপাকে। বেশির ভাগই পর্তুগিজ ভাষা জানেন না, এদিকে ট্যাক্সিচালকেরাও অন্য ভাষা বোঝেন না। ইশারা-ইঙ্গিতে কাঁহাতক আর কাজ চালানো যায়? এক বছর পর রিও অলিম্পিকে এমন পরিস্থিতি হতেই পারে। সে জন্য অলিম্পিক কর্তৃপক্ষ এখনই একটা উদ্যোগ নিয়ে রেখেছে। রিওর ট্যাক্সিচালকদের অনলাইনে ইংরেজি ভাষাশিক্ষা দেওয়া হবে। সবচেয়ে বড় কথা, পুরো কোর্স যাঁরা শেষ করবেন, ব্রাজিলের শিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁদের সনদও দেওয়া হবে। কিন্তু গত বছর ফুটবল বিশ্বকাপেও তো অনেক পর্যটক গিয়েছিল। তখনো নিশ্চয় টুকটাক ইংরেজি শিখতে হয়েছিল রিওর ট্যাক্সিচালকদের। এত দিনে সেটা হয়তো তাঁরা ভুলেই গেছেন। এবার তাই এমন আটঘাট বেঁধে নামা। আইএএনএস।