ভাড়াটে ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো আইপিএল, কখনো বিপিএল কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ডাক এলে ছুটে যান বিগ ব্যাশ কিংবা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগেও। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে যাঁরা খেলেন, অনেকের কাছে তাঁরা ভাড়াটে ক্রিকেটার। এই বিশেষণে অবশ্য আপত্তি আছে ইদানীং টি-টোয়েন্টির ‘হটকেক’ ক্রিস গেইলের, ‘দেশের হয়ে খেলাটাই এখনো সব ক্রিকেটারের স্বপ্ন। কিন্তু আমাদেরও তো খেয়ে-পরে বাঁচতে হবে। নিরাপদ ভবিষ্যতের জন্য টি-টোয়েন্টি কিছু বাড়তি উপার্জনের জায়গা।’ তবে দেশের হয়ে খেলাটাই অগ্রাধিকার পায় বলেই নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও গেইলের মতো সবাই চাইবেন নিজেকে উজাড় করে দিতে, ‘এসব ভাড়াটে খেলোয়াড়ই বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবে এবং সবার সমর্থন পাবে। সুতরাং কেন এমন বিশেষণ?’ ওয়েবসাইট।