ভিকারুননিসা চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তকলেজ মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। বিএএফ শাহীন কলেজ মাঠে কাল টি-টোয়েন্টির ফাইনালে ভিকারুননিসা ৬০ রানে হারিয়েছে রাজউক কলেজকে। ভিকারুননিসা ৫ উইকেটে তোলে ১০৫ রান। জবাবে ৪৫ রানে গুটিয়ে যায় রাজউক। ৬৪ রান ও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা জয়ী দলের মারিয়ম।