ভিকারুননিসার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ দর্শকের হাতে ভুভুজেলা। কান ফাটানো শব্দে সারাক্ষণ বাজল। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল উৎসবের আমেজ নিয়ে এল মেয়েদের ঢাকা মহানগর চতুর্থ স্কুল ফুটবল। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল ৫-০ গোলে হারিয়েছে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুলকে। ৪ গোল করেছে জয়ী দলের মারিয়ম খানম। অন্য গোলটি নিনির।টিঅ্যান্ডটি স্কুলের এই মেয়েরা প্রতিযোগিতা ফুটবলে কালই খেলল প্রথম। তাই সুবিধা করতে পারেনি। এ জন্য খেলোয়াড়দের মন খারাপ ছিল। কোচ জাবিদ হোসেন সান্ত্বনা দিচ্ছিলেন, ‘এবার হয়নি। পরের ম্যাচে ভালো খেলো।’