ভিক্টোরিয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ সেপ্টেম্বর প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে বিকেএসপিতে হওয়ার কথা ছিল ভিক্টোরিয়া-কলাবাগান ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটা না হওয়ায় পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে দুই দলকে। এই সিদ্ধান্ত মানতে পারছে না চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া। তারা লিগের আয়োজক সিসিডিএমকে চিঠি দিয়ে ম্যাচটি নতুন করে আয়োজনের দাবি জানিয়েছে। গতকাল ক্লাব ভবনে ভিক্টোরিয়ার কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে এই দাবির পক্ষে অনেক যুক্তিও তুলে ধরেছেন।