ভিক্টোরিয়ার পরিচালনা পর্ষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুৎফর রহমানকে চেয়ারম্যান করে ২০১১ থেকে ২০১৩ সালের জন্য সাত সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এর সদস্যসচিব হয়েছেন রিচার্ড ডি রোজারিও। সদস্য হিসেবে আছেন মাহবুবুল আনাম, মোস্তাকুর রহমান, হানিফ ভুঁইয়া, নূর আলী ও মঞ্জুর আহমেদ। কৌশিক হোসেন তাপসকে চেয়ারম্যান ও আল-হাসিব জামালকে সম্পাদক করে গঠিত হয়েছে ২৪ সদস্যের ক্রিকেট কমিটিও। বিজ্ঞপ্তি।হানিফ ভূঁইয়ার প্রতিবাদ: ভিক্টোরিয়া ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে হানিফ ভুঁইয়ার নাম থাকলেও তিনি এর প্রতিবাদ করে বলেছেন, ‘গভর্নিং বডিতে থাকা নিয়ে আমার সঙ্গে ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের কারও কথা হয়নি। আমাকে না জানিয়েই তারা আমার নাম দিয়েছে। আমি আজীবন সদস্য হিসেবে মোহামেডানেই আছি।’